ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
স্ত্রীকে না পেয়ে বিয়ের শাড়িতেই ঝুললেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:45 PM

স্ত্রীকে না পেয়ে বিয়ের শাড়িতেই ঝুললেন স্বামী

স্ত্রীকে না পেয়ে বিয়ের শাড়িতেই ঝুললেন স্বামী

বেশ কয়েকদিন ধরে স্ত্রীকে বাড়ি ফেরাতে বারবার চেষ্টা করেছেন স্বামী। নাছোড়বান্দা স্ত্রী স্বামীর সংসারে ফিরতে নারাজ। সেই নারাজই স্বামীর অভিমানের মাত্রা অন্য উচ্চতায় নেয়। যেখানে না ফেরার দেশে যেতে উদ্বুদ্ধ হন স্বামী। ঠিকই অভিমানে স্ত্রীর শাড়ি গলায় পেঁচিয়ে আত্মাহুতি দেন অভিমান করা স্বামী।

সোমবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউপির তারাবাড়ি গ্রামে নিজ ঘরেই এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত আক্কাস আলী ওই গ্রামের আমীর হোসেনের ছেলে। তিনি পেশায় হ্যালো বাইক চালক।

স্থানীয়রা জানান, তিন বছর আগে পাশের উপজেলা ধামরাইয়ের রাজনগর গ্রামের সুবর্ণা আক্তারের সঙ্গে আক্কাসের বিয়ে হয়। সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু এক মাস আগে সুবর্ণা বাবার বাড়ি চলে যান স্ত্রী। সেখান থেকে আর স্বামীর বাড়ি ফিরত আসেননি। স্বামী আক্কাস অনেকবার স্ত্রীকে ফেরত আনতে গিয়ে ব্যর্থ হন। ব্যর্থতায় হতাশাগ্রস্ত আক্কাস অভিমান করে স্ত্রীর বিয়ের শাড়িতেই ফাঁস দিয়ে প্রাণ বিসর্জন দেন।

মৃতের খালা হাসনা বেগম জানান, অনেক চেষ্টা করে সুবর্ণাকে বাড়িতে আনতে পারেনি আক্কাস। সোমবার রাতে স্ত্রীর সঙ্গে কথাও বলে আক্কাস। পরদিন সকালে স্ত্রীর বিয়ের শাড়িতেই ফাঁস দেয়া অবস্থায় আক্কাসকে দেখা যায়।

সাটুরিয়া থানার এসআই সামছুল জানান, আক্কাসের আত্মাহুতির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status