ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কুমিল্লায় যুবলীগ নেতা ও তার মাকে কুপিয়ে বাড়িতে ডাকাতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:42 PM

কুমিল্লায় যুবলীগ নেতা ও তার মাকে কুপিয়ে বাড়িতে ডাকাতি

কুমিল্লায় যুবলীগ নেতা ও তার মাকে কুপিয়ে বাড়িতে ডাকাতি

কুমিল্লার মেঘনা উপজেলা যুবলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী আকবর রাজু ও তার মা সুফিয়া বেগম আহত হন।

মঙ্গলবার মেঘনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আহত রাজু জানান, সোমবার রাত ৩টার দিকে গবিন্দপুর ইউনিয়নের বিনোদপুরে তার নিজ বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল হানা দেয়।

তিনি বাধা দেয়ার চেষ্টা করলে তাকে ও তার মাকে কুপিয়ে আহত করে। এরপর ঘর থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা নিয়ে যায়।

এ ব্যাপারে মেঘনা থানার ওসি আব্দুল মজিদ জানান, ডাকাতির ঘটনায় মাঠে তদন্ত টিম কাজ করছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status