ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
নানার দাফন শেষে নদীতে ভেসে উঠল বৃষ্টি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:40 PM

নানার দাফন শেষে নদীতে ভেসে উঠল বৃষ্টি

নানার দাফন শেষে নদীতে ভেসে উঠল বৃষ্টি

জামালপুরের দেওয়ানগঞ্জে নানার দাফন শেষে নদীতে গোসল করতে গিয়ে ডুবে বৃষ্টি আক্তার নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ পোল্যাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বৃষ্টি হাসেমপুর গ্রামের আক্কাস মিয়ার মেয়ে ও পোল্যাকান্দি রহমানিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

দেওয়ানগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, সোমবার বার্ধক্যজনিত কারণে মারা যান বৃষ্টির নানা সায়েদ আলী। মঙ্গলবার সকালে নানার দাফন শেষে বৃষ্টি, আত্মীয় আনিকা আক্তার, ছাদেকুল ও শারমিন বেগম ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে যান। এ সময় চারজনই ডুবে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে তিনজনকে জীবিত উদ্ধার করা গেলেও বৃষ্টিকে পাওয়া যায়নি। একপর্যায়ে তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status