ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আওয়ামী প্রজন্ম লীগ নেতার ভয়ে স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:38 PM

আওয়ামী প্রজন্ম লীগ নেতার ভয়ে স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীর

আওয়ামী প্রজন্ম লীগ নেতার ভয়ে স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীর

আওয়ামী প্রজন্ম লীগ নেতার প্রেমের প্রস্তাবে রাজি না হলে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে এসিড দিয়ে ঝলসে দেয়ার হুমকি দেয়া হয়।

এতে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে এনআই খান রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী।

এ ছাড়া উত্ত্যক্তের প্রতিবাদ করায় একই বিদ্যালয়ের দশম শ্রেণির মো. কাইফি ও মো. ইমন নামে দুই ছাত্রকে একাধিকবার মারধর করে এবং হাত কেটে ফেলার হুমকি দেয় কিশোর গ্যাংয়ের বেল্লাল, সৈকত ও রুবেল ওরফে কালা রুবেল।

কিশোর গ্যাংয়ের প্রধান সৈকত আওয়ামী প্রজন্ম লীগের পাথরঘাটা পৌর শাখার সভাপতি।

এর আগে শনিবার বিদ্যালয়ে যাওয়ার সময় ওই ছাত্রীকে সর্বশেষ প্রেমের প্রস্তাবে রাজি হওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে এ হুমকি দেয় ওই বখাটেরা। সেদিন থেকেই বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয় ওই ছাত্রী।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. সাইদ আহমেদ জানান, বখাটেদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের জবানবন্দি নেয়া হয়েছে।

এনআই খান রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে গিয়ে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে না পেয়ে তার বাড়িতে গিয়ে বিদ্যালয়ে আসার জন্য সাহস দেয়া হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও জানান, বিদ্যালয় থেকে আমাদের এতদিন জানানো হয়নি। এ রকমের অপরাধ করলে আইনের ফাঁক দিয়ে এড়াতে পারবে না।

প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল জানান, কয়েকদিন আগে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে ইভটিজিং করে সৈকত, রুবেল ওরফে কালা রুবেলসহ একাধিক বখাটে। বিষয়টি ছাত্রীরা আমাদের জানায় এবং এর প্রতিবাদ করলে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. কাইফি ও ইমনকে মারধর করে।

তিনি আরও জানান, বখাটেদের বিরুদ্ধে ইতিমধ্যেই অনেক ছাত্রী ইভটিজিংয়ের অভিযোগ এনে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা ১০ মার্চ (মঙ্গলবার) পাথরঘাটা থানায় লিখিত দিয়েছি। শিক্ষার্থীরা তো দূরের কথা আমরা শিক্ষকরাই নিরাপত্তাহীনতায় আছি।

স্থানীয় কিবরিয়া, ইলিয়াছ, মুছা মুন্সি, রব্বানীসহ একাধিক বাসিন্দা জানান, সৈকত ও রুবেল ওরফে কালা রুবেল কিশোর গ্যাংয়ের প্রধান। এরা সংঘবদ্ধ কিশোর গ্যাং। তারা এলাকায় ৮ থেকে ১০ জন সব সময় একসঙ্গে বখাটেপনা করে এবং নেশায় আসক্ত।

কয়েকদিন আগে সৈকত মাদক মামলায় জেল থেকে জামিনে বের হয়। জামিনে বর হয়েই মিনারা বেগম নামে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, বিষয়টি আমরা আগে থেকেই জানি। ওদের জালায় এলাকাবাসী অতিষ্ঠ। ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status