ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
বিয়ে নিয়ে ফের সামলোচনার মুখে শ্রাবন্তী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:14 PM

বিয়ে নিয়ে ফের সামলোচনার মুখে শ্রাবন্তী

বিয়ে নিয়ে ফের সামলোচনার মুখে শ্রাবন্তী

সবে ৩৯-এ পড়লেন শাহিদ কাপুর। বলিউড অভিনেতার জন্মদিনে তাঁর ছবি আঁকা টিশার্ট পরে ক্যামেরার সামনে পোজ দেন মীরা রাজপুত থেকে শুরু করে মিশা, জৈন কাপুররা। সম্প্রতি শাহিদের জন্মদিনে বলিউড তারকাদের পাশাপাশি শুভেচ্ছা জানান টালিউড অভিনেত্রী শ্রাবন্তীও।

শাহিদের জন্মদিনে ছবি শেয়ার করে ট্যুইট করে শ্রাবন্তী। সেখানে তিনি লেখেন,শাহিদ তাঁর বরাবরের ভাল লাগার মানুষ। শ্রাবন্তীর ওই ট্যুইট দেখে পালটা রিট্যুইটও করেন শাহিদ। পাশাপাশি টালিউড অভিনেত্রীকে ধন্যবাদও জানান তিনি।

শাহিদকে ক্রাশ বলে উল্লেখ করায় অভিনেত্রীকে নিয়ে মজা করতে শুরু করেন অনেকে। কেউ ওজন নিয়ে কটাক্ষ করেন তাঁকে। আবার কেউ বলতে শুরু করেন, চতুর্থ বিয়েটা এবার শ্রাবন্তী তাহলে সেরেই ফেলুন।

যদিও সমালোচনা ও কটাক্ষের মুখে পড়ে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status