ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
অসুস্থ মুরগির মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 7:05 PM

অসুস্থ মুরগির মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

অসুস্থ মুরগির মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

অসুস্থ মুরগি জবাই করে মাংস বিক্রির দায়ে দিনাজপুরের বীরগঞ্জে মো. আতিকুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন এ জরিমানা করেন।

মুরগি ব্যবসায়ী আতিকুল ইসলাম উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুচকুড়ী গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।


পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েলুর রহমান জুয়েল বলেন, সকালে ইউনিয়নের বাহাদুর বাজার নামক স্থানে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মুরগি জবাই করে মাংস বিক্রিয় করছিলেন আতিকুল ইসলাম। এ সময় এলাকার কিছু লোক মাংস কিনতে গিয়ে দেখেন দোকানের সামনে খাঁচায় রক্ষিত মুরগি মরে যাচ্ছে। পরে তারা অসুস্থ মুরগির মাংস বিক্রির বিষয়টি আমাকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে আমি তাৎক্ষণিক গ্রাম্য পুলিশ দিয়ে অসুস্থ মুরগি ও জবাইকৃত মুরগির মাংস জব্দ করি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনকে জানাই। দুপুরে তিনি ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলী ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল পরিদর্শন করে তারা মুরগি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং মুরগিসহ সব মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মুরগিগুলো ভাইরাসজনিত রোগে আক্রান্ত ছিল। এ থেকে মানুষের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status