ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেঙেই গেল করোনার লক্ষণ পরীক্ষার স্ক্যানারটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 4:06 PM

ভেঙেই গেল করোনার লক্ষণ পরীক্ষার স্ক্যানারটি

ভেঙেই গেল করোনার লক্ষণ পরীক্ষার স্ক্যানারটি

যাত্রীদের চাপে ভেঙে গেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ (শরীরের তাপমাত্রা) পরীক্ষার একমাত্র থার্মাল স্ক্যানারটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে বিদেশ ফেরত অতিরিক্ত যাত্রীর চাপে স্ক্যানারটি ভেঙে যায়।

এতদিন একটি স্ক্যানার দিয়েই যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হত উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। রাতে যাত্রীরা অধৈর্য হয়ে স্ক্যানারটির উপর হুমড়ি খেয়ে পড়লে সেটি ভেঙে যায়। এরপর থেকে সেটি অকেজো অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, সাধারণ যাত্রীদের স্ক্যানারটি ভাঙলেও ভিআইপি টার্মিনালের স্ক্যানারটি বর্তমানে সচল রয়েছে। অন্যদিকে সাধারণ যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। তবে বিমানবন্দরে লোকবল বাড়িয়ে খুব দ্রুতই এ সমস্যার সমাধান করো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status