ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৯৪ বছর বয়সেও সাইকেল চালাচ্ছেন মাহাথির, ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 3:38 PM

৯৪ বছর বয়সেও সাইকেল চালাচ্ছেন মাহাথির, ছবি ভাইরাল

৯৪ বছর বয়সেও সাইকেল চালাচ্ছেন মাহাথির, ছবি ভাইরাল

ক্ষমতা পালাবদলের পরও নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন আধুনিক মালয়েশিয়ার জনক ডা. মাহাথির মোহাম্মদ।
৯৪ বছর বয়সেও সাবেক এই রাষ্ট্রনায়ককে সাধারণ সাইক্লিস্টদের সঙ্গে সাইকেল চালাতে দেখা গেছে।

সাইকেল চালানোর কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন মাহাথির।

গত শনিবার তোলা ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সাইকেল চালানোর কারণ হিসেবে মাহাথির লেখেন, ‘আমি আজ সকালে পুত্রজায়া লেকের আশেপাশে সাইক্লিং করছিলাম। আমরা যে কার্যক্রম বা কাজ করতে চাই তা সম্পাদন করার জন্য একটি ফিট শরীর এবং শক্তিশালী মনোবল গুরুত্বপূর্ণ।’

দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর গত ২৪ ফেব্রুয়ারি হঠাৎ পদত্যাগ করেন ডা. মাহাথির মোহাম্মদ। পরে মালয়েশিয়ার রাজা মাহাথিরের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।

তবে মালয়েশিয়ার রাজনীতিতে গত কয়েক দশক ধরে প্রাধান্য বিস্তারকারী রাজনীতিক মাহাথির মোহাম্মদ বলেছেন, মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া অবৈধ ও বিশ্বাসঘাতকতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status