ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শরীরের তাপমাত্রা বেশি, ফিরিয়ে দেওয়া হলো ভারতীয় নাগরিককে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 3:22 PM

শরীরের তাপমাত্রা বেশি, ফিরিয়ে দেওয়া হলো ভারতীয় নাগরিককে

শরীরের তাপমাত্রা বেশি, ফিরিয়ে দেওয়া হলো ভারতীয় নাগরিককে

শরীরের তাপমাত্রা বেশি থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় নাগরিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুভাস সরকার (৩০) নামে আগরতলার মধ্য ভুবননগর এলাকার ওই নাগরিক মঙ্গলবার সকালে আগরতলা বন্দর দিয়ে আখাউড়ায় আসেন। আখাউড়া বন্দরের নো-ম্যান্সল্যান্ডে থাকা স্বাস্থ্য পরীক্ষার দল ওই ব্যক্তির শরীরে তাপমাত্রা বেশি নিরূপণ করে ভারতে ফেরত পাঠিয়ে দেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কালের কণ্ঠকে তিনি বলেন, করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেশি থাকা। বাংলাদেশের সিলেটের উদ্দেশ্যে আসা ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। সুস্থ হওয়ার পর বাংলাদেশে আসার পরামর্শ দেওয়া হয়েছে তাকে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status