ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধর্ষণ মামলার দুই আসামি ইয়াবাসহ গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 2:02 PM

ধর্ষণ মামলার দুই আসামি ইয়াবাসহ গ্রেফতার

ধর্ষণ মামলার দুই আসামি ইয়াবাসহ গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় এক পোশাক শ্রমিককে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একশ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়ল, তার সহযোগী দোলন। সোমবার রাতে ওই উপজেলার ধানখালীর লোন্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই গ্রামের এক পোশাক শ্রমিককে ১৮ জানুয়ারি রাতভর ধর্ষণ করেন পলাশ মোড়ল। ঘটনা ফাঁস করলে হত্যার হুমকি ও তার মাকে আটকে রাখেন তিনি। ওই ঘটনায় ২২ জানুয়ারি ধর্ষিতার মাকে উদ্ধার করে পুলিশ। ওইদিন চারজনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার নারীর মা।

ওসি মনির আরো জানান, মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছিল। গ্রেফতার পলাশ ও দোলনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে এখনো অভিযান চলছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status