ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা প্রতিরোধে সরকারের ব্যর্থতা জনগণ কখনও ক্ষমা করবে না: মির্জা ফখরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 1:18 PM

করোনা প্রতিরোধে সরকারের ব্যর্থতা জনগণ কখনও ক্ষমা করবে না: মির্জা ফখরুল

করোনা প্রতিরোধে সরকারের ব্যর্থতা জনগণ কখনও ক্ষমা করবে না: মির্জা ফখরুল

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ব্যর্থ হলে জনগণ কখনও ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশ আজ করোনাভাইরাসের শিকার। সরকারি ঘোষণা অনুযায়ী তিনজন নাগরিক করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। গতকালও বিদেশ প্রত্যাগত আরও তিন বাংলাদেশিকে ভাইরাসে আক্রান্ত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এবং দেশের অনেক বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠান গত বেশ কিছু দিন ধরে এই সমস্যার সম্ভাবনার কথা বারবার বলার পরও সরকার শুধু জনগণকে আশ্বস্তই করেছে, কাজের কাজ কিছুই করেনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, করোনাভাইরাসের ব্যাপারে জনসচেতনতা নিশ্চিত করতে মিডিয়াসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তড়িৎ ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের যে উদ্যোগ নেয়ার প্রয়োজন ছিল, তাও নেয়া হয়নি।

মুজিববর্ষ পালনের ডামাডোলে জনস্বার্থ অবহেলা করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রাক-প্রস্তুতি প্রয়োজন ছিল তাও নিতে ব্যর্থ হয়েছে সরকার। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের প্রয়োজন বাড়বে জানা সত্ত্বেও তা যথেষ্ট পরিমাণে আমদানি বা উৎপাদনের কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি বলেন, গত পরশু সন্ধ্যার মধ্যেই বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের দাম কয়েকগুণ বেড়ে গেছে। ৪-৫ টাকার মাস্ক ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে এবং সন্ধ্যার পর বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়নি।

বিএনপি মহাসচিব আরও বলেন, যে কটি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার কথা বলা হচ্ছে, সেগুলোর মান ও আক্রান্তদের সুচিকিৎসা দেয়ার সামর্থ্য নিয়ে গুরুতর প্রশ্ন আছে।

‘এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে ওষুধ, যন্ত্রপাতি, ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেয়ার জরুরি দায়িত্ব সরকার পালন করতে পারেনি। ফলে ভাইরাসের প্রাদুর্ভাব বাড়লে নিশ্চিতই দেশবাসী গণহারে অকাল মৃত্যুর শিকার হতে পারেন।

দ্রুত আক্রান্ত রোগী ও সম্ভাব্য আক্রান্ত রোগীদের সুচিকিৎসা এবং ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে তার জন্য সতর্কতা ও প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান মির্জা ফখরুল।

‘এ ব্যাপারে সরকারের ব্যর্থতা জনগণ কখনও ক্ষমা করবে না। কারণ জনগণ '৭৪-এর মতো আরেকবার গণমৃত্যুর শিকার হতে চায় না।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status