ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা আতঙ্ক: আক্রান্ত এক তরুণীর পরামর্শ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 12:38 PM

করোনা আতঙ্ক: আক্রান্ত এক তরুণীর পরামর্শ

করোনা আতঙ্ক: আক্রান্ত এক তরুণীর পরামর্শ

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৩টি দেশ ও অঞ্চল। তবে এই করোনা আতঙ্কের মধ্যেই কোভিড-১৯ রোগে আক্রান্ত অস্ট্রেলিয়ার এক তরুণী অন্যদের সাহস দিয়ে বলছেন, গলা ব্যথা ও মাথা ব্যথার চেয়ে জটিল অসুখ নয় করোনা।

ব্রিগ্রেড উইলকিন্স নামের এই তরুণী গত সপ্তাহে লন্ডন থেকে সিঙ্গাপুরের হয়ে বিয়ের জন্য অষ্ট্রেলিয়ার ব্রিসবেন পৌঁছান। সেখানে তার কোভিড-১৯ রোগ ধরা পড়ে। এ ব্যাপারে তিনি বলেন, কিভাবে করোনাভাইরাসে তিনি আক্রান্ত হলেন তা তার ধারণার বাইরে। তবে এক সপ্তাহের মতো লন্ডনে কাটিয়ে সিঙ্গাপুর হয়ে ব্রিসবেনে পৌঁছেছেন বলে এক সাক্ষাৎকারে জানান তিনি।
কুইন্সল্যান্ড স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে ব্রিগ্রেড উইলকিন্স জানান, কোয়ারেন্টাইন থাকার পর এই সপ্তাহের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হবে। তিনি বলেন, ‘‘আমি যে বার্তাটি বিশ্বের কাছে তুলে ধরতে চাই তা হলো কারও কাছে করোনা ইতিমধ্যে রয়েছে এবং করোনার লক্ষণ খুব সাধারণ, যেমন মাথা ব্যথা, বা গলা ব্যথার মতো বা ক্লান্ত করে ফেলে।’’

উইলকিন্স আরও বলেন, ‘মিডিয়া করোনাভাইরাসকে যেভাবে তুলে ধরছে; আসলে ততটা গুরুতর নয়। করোনাভাইরাস সম্পর্কে মিডিয়ার শিরোনামে প্রচুর হাইপ এবং হিস্টিরিয়া রয়েছে। তবে করোনায় আক্রান্ত বিশেষত প্রবীণ বিষয়টি অত্যন্ত গুরুতর। আমি মনে করি আমাদের শান্ত থাকতে হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status