ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে খালেদার মুক্তি চেয়ে আবেদন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:14 AM

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে খালেদার মুক্তি চেয়ে আবেদন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে খালেদার মুক্তি চেয়ে আবেদন

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন পাঠিয়েছেন এক আইনজীবী। আবেদনে মুজিববর্ষে মানবিক কারণে তার মুক্তি চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে ডাকযোগে আইনজীবী ইউনুছ আলী আকন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ আবেদন পাঠান।


আবেদনে তিনি বলেছেন, ‘অসুস্থতার কথা বিবেচনা করে সাবেক এ প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে অনুরোধ করছি।’

মুজিববর্ষে মানবিক কারণে সংবিধানের প্রস্তাবনা, ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী খালেদা জিয়ার দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

এর আগে গত ৪ মার্চ খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি দেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার।

খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন। তার মুক্তি চাওয়া চিঠিটি একই দিনে বিএসএমএমইউ হাসপাতালেও পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status