ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা মোকাবেলায় কোয়ারেন্টাইনে গোটা ইতালি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:02 AM

করোনা মোকাবেলায় কোয়ারেন্টাইনে গোটা ইতালি

করোনা মোকাবেলায় কোয়ারেন্টাইনে গোটা ইতালি

চীনের পর যে দেশের লোকজন করোনাভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে সেটি ইতালি। সোমবার সেখানে ৯৭ জন মারা যাওয়ার পর গোটা দেশকেই রেড জোন বা কোয়ারেন্টাইন হিসাবে ঘোষণা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, দেশটির মোট লোকসংখ্যাই ৬ কোটি ৪৮ লাখ।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে, ইতালিতে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজারের বেশি মানুষ। আর সবমিলিয়ে মারা গেছে ৪৬৩ জন।

এই ভাইরাসের কারণে কার্যত অচল হয়ে পড়েছে ইউরোপের এই দেশটি। করোনা ভাইরাস মোকাবিলায় বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, মিউজিয়াম, জিমনেশিয়াম, নাইট ক্লাবসহ বিভিন্ন ভেন্যু। ফলে স্থবির হয়ে গেছে প্রত্যাহিক জীবনের কোলাহল। দেশজুড়ে যেন বিরাজ করছে কবরের শান্তি।

যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একটি ডিক্রি করে পুরো ইতালিকে রেড জোনের আওতায় আনার ঘোষণা দেন। এই ঘোষণার ফলে ৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত আস্ত দেশটিই কোয়ারেন্টাইনে পরিণত হলো।

এর আগে উত্তর ইতালির লম্বারদিয়াসহ ১৪টি প্রদেশে রেড জোন হিসেবে ঘোষণা দেয়া হয় যা আগামী ৩ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।

সিভিল প্রোটেকশনের দেয়া তথ্য অনুসারে, ৯ মার্চ এ ভাইরাস প্রতিরোধ করার চেষ্টায় পুরো দেশে রেড জেনের মধ্যে এনে এ নিরাপদ ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু জরুরি ভ্রমণ, কর্ম ও স্বাস্থ্যগত সমস্যা ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। সরকারের এ ডিক্রি আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।

সোমবার করোনায় দেশটির ৯৭ জন মারা যাওয়ার পর এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ইতালির সেনাপ্রধান সালভাতোর ফারিনাও। যদিও তাকে সাধারণ লোকজনের মতো কোয়ারেন্টাইনে নেয়া হয়নি। তিনি আপাতত নিজ বাসভবনেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সেনাপ্রধান নিজেই করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আজ আমার পরীক্ষা করা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। আমি নিজের বাসভবনেই আছি। ভালো আছি। আমার অনুপস্থিতিতে ডেপুটি জেনারেল ফেডেরিকো বোনাতো দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status