ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনা পরিস্থিতি: প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:26 AM

করোনা পরিস্থিতি: প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

করোনা পরিস্থিতি: প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

করোনাভাইরাসের প্রভাবে রাষ্ট্রীয় কার্যক্রম তদারকির জন্য জাপান সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।

এছাড়াও মার্চে আওয়ামী লীগের সব ধরণের জনসভা ও আলোচনাসভা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ২৬শে মার্চ স্টেডিয়ামে রাষ্ট্রীয় কুচকাওয়াজও বাতিল করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারাদেশে এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।

সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিটি জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। এসময় চলমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে জনসাধারণের সচেতনার পরামর্শ দেন তিনি।

এর আগে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু'দিনের বাংলাদেশ সফর পেছানোর খবর নিশ্চিত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status