ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জেলে যেভাবে দিন কাটছে রোনালদিনহোর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:11 AM

জেলে যেভাবে দিন কাটছে রোনালদিনহোর

জেলে যেভাবে দিন কাটছে রোনালদিনহোর

ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে প্রবেশের দায়ে জেলে যেতে হয়েছে রোনালদিনহোকে। জেলে কেমন সময় কাটছে দু’বারের বিশ্বসেরা ফুটবলারের? বার্সেলোনার সাবেক ব্রাজিলীয় তারকা রোনালদিনহোর ভাইও একই অপরাধে কারাদণ্ড ভোগ করছেন।

প্যারাগুয়ের বিচারক ক্লারা রুইজ দিয়াজ দুই ভাইকে জেলে পাঠানোর আদেশ দিয়ে বলেন, ‘দু’জনই গুরুতর অপরাধ করেছেন, যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ।’

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য এবং ২০০৫ সালের ব্যালন ডি অর জয়ী রোনালদিনহোকে জেলে কম্বল দেয়া হয়। একটি ফাস্ট ফুডের দোকানের খাবারও সরবরাহ করা হয়।

এদিকে ব্রাজিলীয় মিডিয়ার খবর, ২০১৮ সালে ২৫ লাখ ডলার জরিমানা দিতে ব্যর্থ হলে রোনালদিনহোর পাসপোর্ট জব্দ করা হয়।

রোনালদিনহোর দাবি, প্যারাগুয়ে সফরের জন্য যারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের সরবরাহ করা পাসপোর্টে তিনি ওই দেশে আসেন। পাসপোর্ট যে ভুয়া, তা জানা ছিল না তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status