ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাস: নববর্ষের ভাষণ বাতিল করলেন আয়াতুল্লাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 10:00 AM

করোনাভাইরাস: নববর্ষের ভাষণ বাতিল করলেন আয়াতুল্লাহ

করোনাভাইরাস: নববর্ষের ভাষণ বাতিল করলেন আয়াতুল্লাহ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফার্সি নববর্ষের ভাষণ বাতিল করেছেন। ইরানের পবিত্র নগরী মাশহাদের হজরত ইমাম রেজা (আ.) মাজার থেকে প্রতি নববর্ষে এ ভাষণ দেন তিনি। ইরানে চলমান করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশের আলোকে এবারের নববর্ষের ভাষণ বাতিল করা হয়।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ'র দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফার্সি নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়। মার্চ মাসের ২০ তারিখে ফার্সি নতুন বছর শুরু হবে। করোনাভাইরাস নির্মূলে ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশাবলী ইরানের জনগণ যথাযথ ভাবে মেনে চলবে বলেও সর্বোচ্চ নেতার দফতর থেকে দেয়া বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status