ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
লক্ষ্মীপুরে বেশি দামে মাস্ক বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Monday, 9 March, 2020, 11:03 PM

লক্ষ্মীপুরে বেশি দামে মাস্ক বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লক্ষ্মীপুরে বেশি দামে মাস্ক বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বেশি দামে মাস্ক বিক্রি করায় লক্ষ্মীপুরে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। সোমবার (৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় মাস্কের দাম বেশি রাখার দায়ে শহরের হাসপাতালে সড়কের লক্ষ্মীপুর সার্জিকেল ও বিসমিল্লাহ সার্জিকেলের মালিককে জরিমানা করা হয়েছে।


অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন, মনিজা খাতুন ও জেলা ড্রাগ সুপার মো. ফজলুল হক। জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের মতো লক্ষ্মীপুরেও মাস্কের ব্যবহার ও ক্রয় বেড়েছে।

কিন্তু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করছে। এতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বেশি দামে মাস্ক বিক্রি করার দায়ে লক্ষ্মীপুর সার্জিকেল মালিককে ১০ হাজার ও বিসমিল্লাহ সার্জিকেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন বলেন, অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status