ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাসর রাতে যে ৭টি ভয় কাজ করে নববধুর মনে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 March, 2020, 6:31 PM

বাসর রাতে যে ৭টি ভয় কাজ করে নববধুর মনে!

বাসর রাতে যে ৭টি ভয় কাজ করে নববধুর মনে!

বিয়ে প্রতিটি মানুষের জীবনেরই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেটা প্রেমের বিয়ে হোক কিংবা বাবা-মায়ের ঠিক করা মেয়ের সাথে বিয়ে হোক। বিয়ের দিন যেকোনো মেয়ে লজ্জায় আড়ষ্ট থাকেবেই।

বিশেষ করে পরিবারের ঠিক করা বিয়েতে অপরিচিত একজন পুরুষের সাথে একত্র বসবাস কেউ কি অতি সহজে নিতে পারবে?

প্রথম রাত তথা ফুলশয্যার রাত নিয়ে পুরুষের মাঝে যেমন কাজ করে প্রবল উত্তেজনা, নারীর মাঝে কাজ করে ঠিক তেমনি ভয়। শুধু ভয় বললে কম বলা হবে। ভয়-শঙ্কা-অস্বস্তি সব মিলিয়ে অনেকগুলো অনুভব কাজ করে প্রত্যেক নারীর মনে। ফুলশয্যার রাত নিয়ে নারীর ৭ ধরণের ভয় রয়েছে। জেনে নিন সেই সপ্ত ভীতির কথা।
১) কেমন দেখাচ্ছে:

বিয়ের প্রথম রাত বলে কথা। প্রত্যেক নারীই চান এইদিন তাকে অপ্সরার মত দেখতে লাগুক। কেমন দেখাচ্ছে তাকে? বরের চোখে ভালো লাগছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে শঙ্কায় ভোগেন প্রায় সব নারী।
২) চারদিকে শুধু নতুন মানুষ:

কেবল স্বামী তো নন। শ্বশুরবাড়িতে প্রায় সকলেই নতুন। সকলের সঙ্গে মানিয়ে নেওয়া। সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করার পালা শুরু হয়ে যায় বিয়ের প্রথম রাতটি থেকেই। পরের দিন থেকেই একেবারে ভিন্ন একটি জীবনের যাত্রা শুরু। বিয়ের রাতে শ্বশুরবাড়ির প্রায় সবকিছুই নিয়েই ভাবতে থাকেন মেয়েরা।
৩) পরের দিন সকালটা কেমন হবে:

নতুন একটি মানুষের সঙ্গে শুরু হবে পরের দিনটি। লজ্জা, জড়তা, অস্বস্তি সবকিছু মিলিয়ে একটি নতুন জীবনের যাত্রা। নিজের চিরচেনা জীবনের প্রায় সবকিছুই মেয়েদের ফেলে আসতে হয় বাবার বাড়িতে, নিজের প্রায় সমস্ত অভ্যাসই বিয়ের পর বদলে ফেলতে হয়। পরের দিন সকালটি কেমন হবে? কোন কাজটি কীভাবে করবেন এগুলো নিয়ে দুশ্চিন্তায় ভোগেন প্রায় সব নারীই।
৪) মা-বাবাকে মনে পড়ে সবচাইতে বেশি:

জীবনে কখনও পরিবারকে ছেড়ে থাকা হয়নি। কীভাবে থাকা হবে সবাইকে ছাড়া? মা-বাবাকে ছাড়াতে কীভাবে কাটবে জীবন? ইত্যাদি শঙ্কা সব মেয়েকেই কমবেশি ঘিরে ধরে বিয়ের প্রথম রাতে।
৫) প্রথম আরেকজন মানুষের সঙ্গে নিরিবিলি জীবন:

ঠিক আরেকজনও না, বর। এতদিন যাকে কেবল দূর থেকেই দেখেছেন, তার সঙ্গেই এখন কাটাতে হবে জীবন। একই কামরায় দু`জনে নিরিবিলি জীবন-যাপন করবে। একসঙ্গে কাটাবেন জীবনের বাকি রাতগুলো। কী হবে, কেমন হবে ইত্যাদি নিয়ে সব নারীই অনেক কিছু চিন্তা করে ফেলেন।
৬) প্রথম শারিরীক সম্পর্কের ভয়টা তো থাকেই:

বিয়ের সঙ্গে জড়িয়ে আছে শারিরীক সম্পর্কের বিষয়টা। প্রেম করে বিয়ে হোক বা পারিবারিক, অবধারিতভাবেই বিয়ের রাতে এই বিষয়টি নিয়ে প্রবল ভয় কাজ করে নারীদের মাঝে। কেননা এখনও বেশির ভাগ মেয়েরা সাধারণত বিয়ের আগে ভার্জিনই থাকেন। ফলে নিজের জীবনের প্রথম শারিরীক সম্পর্ক ব্যাপারটি নিয়ে শঙ্কা হওয়াটাই স্বাভাবিক।
৭) জন্মনিয়ন্ত্রণ :

প্রেমের বিয়ে হোক বা পারিবারিক। শারিরীক সম্পর্কের অভিজ্ঞতা আগে থাকুক বা না থাকুক। কোন নারীই চান না বিয়ের প্রথম রাতেই গর্ভবতী হয়ে যেতে। কিন্তু প্রথম রাতেই বরের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা অস্বস্তিকর। তাই বলাই বাহুল্য নার্ভাস হয়ে পড়েন নারীরা বিষয়টি নিয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status