ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় যেন আমাদের টনক নড়ে, ঘুমন্ত বিবেক জেগে উঠে: আজহারী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 March, 2020, 4:27 PM

করোনায় যেন আমাদের টনক নড়ে, ঘুমন্ত বিবেক জেগে উঠে: আজহারী

করোনায় যেন আমাদের টনক নড়ে, ঘুমন্ত বিবেক জেগে উঠে: আজহারী

কুয়ালালামপুর উইসমা এমসিএ কনভেনশন সেন্টারে তাফসির মাহফিলে বক্তব্য রাখছেন আজহারী। ছবি-সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসকে আল্লাহর সৈনিক বলে মন্তব্য করেছেন বর্তমান সময়ের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।

রোববার রাজধানী কুয়ালালামপুর আমপাং পার্কের উইসমা এমসিএ কনভেনশন সেন্টারে আয়োজিত এক তাফসির মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মালয়েশিয়া প্রবাসী কমিউনিটি এ মাহফিলের আয়োজন করে।

আজহারী বলেন, ‘এই করোনা হচ্ছে আল্লাহর সৈনিক। আল্লাহ সব সময় ধরে না। ধরলে আবার ছাড়ে না। জলে-স্থলে ভূমিকম্প, ভূমিধস, মহামারী– এগুলো যা হচ্ছে সব আমাদের হাতের কামাই।’

তিনি বলেন, ‘আমরা যদি আল্লাহতাওয়ালা হয়ে যেতাম, নাফরমানি বন্ধ করে দিতাম, আমরা যদি আল্লাহর গোলামের মতো গোলাম হতে পারতাম, তা হলে রহমত আর বরকতে গোটা বিশ্ব ভরিয়ে দিতেন আল্লাহ।’

জনপ্রিয় এই বক্তা আরও বলেন, ‘মাঝমধ্যে আল্লাহ ভাইরাস পাঠান। কিছু দিন আগে সার্সভাইরাস পাঠিয়েছিলেন। সার্স যেতে না যেতেই এখন পাঠাইছে করোনা। কিছু দিন আগে বাংলাদেশে ছিল ডেঙ্গু। হঠাৎ করে দেখবেন আবার ঘূর্ণিঝড়, টাইফুন।’

‘আল্লাহ এগুলো দিয়ে আমাদের স্মরণ করিয়ে দেন, ভালো হওয়ার জন্য। নাফরমানি ছেড়ে দেয়ার জন্য। এক আল্লাহর দাসত্ব ও ইবাদত করার জন্য।’

আজহারী বলেন, ‘করোনার কারণে ইরানে বিপর্যয় নেমে এসেছে। সাউথ কোরিয়া ও ইতালিতেও বিপর্যয় নেমে এসেছে। হাজার হাজার মানুষ সংক্রমিত।’

তিনি বলেন, মোসাফাহা করলে হাতের গোনাহ ঝরে যায়, কোলাকুলি করলে বুকের গোনাহ ঝরে যায়। এখন করোনার কারণে মোসাফাহা করতেও ভয় লাগে।

আজহারী বলেন, ‘আল্লাহ, তুমি করোনা থেকেই বাঁচাও’ এটা বলার জন্য কাবাঘরে গিয়ে চোখের পানি ছাড়ব এটারও সুযোগ নেই। কাবাঘর বন্ধ। তাওয়াফের সুযোগ নেই।

‘এটি হলো মুসলিম জাতির জন্য রিমাইন্ডার। এটি হার্ড রিমাইন্ডার। এই রিমাইন্ডার আল্লাহ পাঠায় যাতে আমাদের টনক নড়ে। যাতে আমাদের ঘুমন্ত বিবেক জেগে ওঠে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status