ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাউরুটিতে জ্যান্ত পোকা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 9 March, 2020, 10:03 AM

পাউরুটিতে জ্যান্ত পোকা!

পাউরুটিতে জ্যান্ত পোকা!

চুয়াডাঙ্গার জীবননগরে পাউরুটির ভেতর জ্যান্ত পোকা পাওয়া গেছে। এ ঘটনায় উৎপাদনকারী আরিফ ফুড অ্যান্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার বিকেলে ওই উপজেলার হাসাদহ বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় আরো দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, বিধি বহির্ভূত মোড়কীকরণ, মূল্য তালিকা না টাঙানোর অপরাধে মেসার্স বাবু এন্টারপ্রাইজ ও মেসার্স মাহিন ফুডকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জীবননগর শহরের আরিফ ফুড অ্যান্ড কনফেকশনরিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের পাউরুটিতে জ্যান্ত পোকা পাওয়ায় মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status