|
ডিজির ফাঁদে নারী ভাইস চেয়ারম্যান!
নতুন সময় ডেস্ক
|
|
ডিজির ফাঁদে নারী ভাইস চেয়ারম্যান! এভাবে প্রতারণার ফাঁদে ফেলেন সাটুরিয়া উপজেলা সংরক্ষিত নারী ভাইচ চেয়ারম্যান শিউলি বেগমকে। বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় সাড়ে ১০ হাজার টাকা। ভুক্তভোগী জানান, সাটুরিয়া উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শিউলি বেগমের মোবাইল ফোনে রোববার সকালে আকবর নামে এক ব্যাক্তি ফোন করেন। জানায় সাটুরিয়া উপজেলায় রেডক্রিসেন্টর পক্ষ থেকে নির্দিষ্ট প্রত্যেক পরিবারকে ৮ হাজার ২০০ নগদ টাকা, ৩০ কেজি চাল, ৫ কেজি ডাল ও শীতের কম্বলসহ ব্যাপক ত্রাণ সামগ্রী দেয়া হবে। অতিরিক্ত পরিবারকে ত্রাণ সামগ্রী সাটুরিয়া এলাকায় পাঠাতে বিকাশে টাকা পাঠাতে নির্দেশ দেয় ওই ভুয়া রেডক্রিসেন্ট ডিজি। তাও আবার এক ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। একটু পরেই ডিজির পরিচয় দিয়ে একই কথা বলে আরিফুর নামে আরেকজন ভুয়া কর্মকর্তা। গরিব এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিয়ে খুশি করবে অসহায়দের নিজেও ধন্য হবে এমন ইচ্ছে হয় ভাইস চেয়ারম্যানের। আর তাই ভুয়া ডিজির দেয়া বিকাশ নম্বরে ১০ হাজার ৫০০ টাকা পাঠালেন ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। এরপরেই টাকা চেয়ে ফোন দেন সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার মাস্টারকে। ধমকের স্বরে অপারগতা জানালে অপর প্রান্ত থেকে কেটে দেয় ফোন কল। পরে বিষয়টি উপজেলা চেয়ারম্যান আ. মজিদ ফটোকে অবহিত করা হলে তিনি ওই মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পান। খুলে যায় ঘটনার রহস্য। ত্রাণ সামগ্রী পেতে এভাবেই খোয়া গেছে নারী ভাইস চেয়ারম্যানের সারে ১০ হাজার টাকা। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় সাটুরিয়া থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
