ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হবিগঞ্জে তেলের দোকান আগুনে পুড়ে ছাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 8:06 PM

হবিগঞ্জে তেলের দোকান আগুনে পুড়ে ছাই

হবিগঞ্জে তেলের দোকান আগুনে পুড়ে ছাই

হবিগঞ্জের বাহুবলে একটি তেলের দোকান আগুনে পুড়ে গেছে। আর এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় প্রায় ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।

রোববার সকাল ১০ টার দিকে উপজেলার মিরপুর তিতারকোনায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, হঠাৎ করে রজব আলীর তেলের দোকানে আগুণ দেখতে পান স্থানীয়রা। মহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।   

বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মহাসড়কে বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status