ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মদ্যপান কি করোনা-হামলা থেকে বাঁচাতে পারে? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 3:28 PM

মদ্যপান কি করোনা-হামলা থেকে বাঁচাতে পারে? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

মদ্যপান কি করোনা-হামলা থেকে বাঁচাতে পারে? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

সারা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াছে এই করোনা ভাইরাস। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে প্রবেশ করছে এই ভাইরাস। একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবাণু। কোনওভাবেই আটকানো যাচ্ছে না এই ভাইরাসকে।

নভেল করোনা প্রকৃতির এই করোনা ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে ফ্ল্যাবিও ভাইরাস, যা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। নানা ধরনের গুজব গ্রাস করছে সকলকে। অনলাইনে যা প্রকাশ্যে আসছে তাই অন্ধের মতো সকলেই বিশ্বাস করছে। কেউ কেউ বলছে মদ্যপান করলেই নাকি সেরে যাবে করোনা ভাইরাস। জেনে নিন কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মদ্যপানে করোনা সারের এই তত্ত্ব সুরা-রসিকদের পছন্দের হলেও তা মোটেও অনুমোদন করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO স্পষ্ট জানিয়েছে যে মদ্যপানের সঙ্গে করোনাভাইরাসের কোনও সম্পর্ক নেই। এই ভাইরাস একবার শরীরে প্রবেশ করে গেলে তারপর মদ খেলে বা গায়ে মদ স্প্রে করলে তাতে কোনও হেরফের হবে না। বরং নাকে-মুখে-চোখে অ্যালকোহল ঢুকলে অন্য বিপত্তি হতে পারে।

হাত পরিষ্কার বা আপনার আশপাশ সাফ করার জন্য অ্যালকোহল এবং ক্লোরিন ব্যবহার করা যেতে পারে। তবে তার সঠিক পদ্ধতি জেনে নিয়ে তবেই ব্য়বহার করবেন। ৬০%-এর বেশি অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করলে জীবাণু মরে যায়। পাশাপাশি নেহাত প্রয়োজন না হলে মুখে হাত দেবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status