ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শতাধিক বিচারপতি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 6 March, 2020, 2:48 PM

শতাধিক বিচারপতি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতি

শতাধিক বিচারপতি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের শতাধিক বিচারপতি।

আজ শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচারপতিরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কমনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন। পরে সমাধি  সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন তাঁরা।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে -সহ স্থানীয় বিচারকরা এ সময় উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির নেতৃত্বে শতাধিক বিচারপতি টুঙ্গিপাড়ায় আসেন বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status