ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নদীতে ভাসছে যুবকের অর্ধগলিত লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 2:27 PM

নদীতে ভাসছে যুবকের অর্ধগলিত লাশ

নদীতে ভাসছে যুবকের অর্ধগলিত লাশ

জামালপুরের বকশীগঞ্জে দশআনী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রাম থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকালে মেরুরচরের ৩নং ওয়ার্ডের টুপকারচর গ্রামের দশআনী নদীতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিচয় জানা যায়নি। লাশটি ২/৩ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। লাশটিতে পচন ধরেছে এবং পানিতে থাকার কারণে ফুলে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status