অধিনায়ক মাশরাফীর বিদায়ী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 1:53 PM
অধিনায়ক মাশরাফীর বিদায়ী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস।
প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। ম্যাচটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার হলেও মাশরাফীর নেতৃত্বে এটিই শেষ ম্যাচ বলে ম্যাচটি পাচ্ছে বাড়তি গুরুত্ব।
আগের ম্যাচের একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে ঢুকেছেন মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। ছিটকে পড়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।
অপরদিকে অপরিবর্তিত দল নিয়েই নামছে সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।