ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাকা আনতে গিয়ে লাশ হলেন দুই ব্যবসায়ী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 1:44 PM

টাকা আনতে গিয়ে লাশ হলেন দুই ব্যবসায়ী

টাকা আনতে গিয়ে লাশ হলেন দুই ব্যবসায়ী

সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে দুই ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আনফরের বাংকার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার কোনকিরি গ্রামের আব্দুল করিমের ছেলে নূর মিয়া ও নওয়াপাড়া বীর মঙ্গল এলাকার ইসরাইল আলীর ছেলে শরীফ উদ্দিন ওরফে ময়না মিয়া। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল জানান, রাতে টাকা আনতে কুড়ারবাজার এলাকায় যান নূর মিয়া ও শরীফ। ফেরার পথে আনফরের বাংকার এলাকায় বৃষ্টির কারণে আটকা পড়েন। এ সময় তারা একটি টিনশেডে আশ্রয় নিলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status