ব্যাটারিচালিত অটোভ্যানের মোটর বিস্ফোরণে অটোভ্যানসহ ২টি বসত ঘর, গোয়ালঘরে থাকা ২টি গরু পুড়ে ছাই হয়ে গেছে।
পাবনার আটঘরিয়া পৌরসদরে রোস্তমপুর মহল্লায় ইসলাম হোসেন বাড়িতে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ইসলাম হোসেন জানান।
ইসলাম হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি অটোভ্যান চার্জ দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে অটোভ্যানের মোটর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আগুন ধরে তা দ্রুত ছড়িয়ে পড়লে বসত ঘর, গোয়াল ঘরে থাকা ২টি গরুসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ইসলাম জানান।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিম মোহাম্মদ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।