ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 11:39 PM

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

ফের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়া। বুধবার রাতে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালালেও সিরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, বুধবার রাত সাড়ে বারোটার দিকে উত্তর ইসরায়েল থেকে লেবাননের আকাশ দিয়ে সিরিয়ার দিকে আসে ইসরায়েলি জঙ্গিবিমান। এ সময় ওই বিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলি বিমানগুলো ধরা পড়ে এবং ওইসব বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সিরীয় প্রতিরক্ষাবাহিনী।

ইসরায়েলের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রই সিরিয়ার কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি বলে সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার হোমস প্রদেশে প্রতিহত করা হয়েছে।

জিনহুয়ার সংবাদ অনুযায়ী- অধিকৃত গোলান মালভূমি ও লেবাননের আকাশসীমা থেকে ইসরায়েলের যুদ্ধবিমান এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে।

ইসরায়েল প্রায়ই এ ধরনের হামলা চালায়। কিন্তু হামলার পর তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় না।

অনেক বিশেষজ্ঞ মনে করেন, সিরিয়ার সরকার দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যে সফল অভিযান চালাচ্ছে তাতে ভীত হয়ে সিরিয়ায় বিরুদ্ধে হামলা চালাচ্ছে ইসরায়েল।

এর আগে কয়েকটি প্রতিবেদনে বলা হয়- সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার অভ্যন্তরে বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status