ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুত্রবধূকে নির্যাতন করে কারাগারে শ্বশুর-শাশুড়ি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 March, 2020, 11:12 PM

পুত্রবধূকে নির্যাতন করে কারাগারে শ্বশুর-শাশুড়ি

পুত্রবধূকে নির্যাতন করে কারাগারে শ্বশুর-শাশুড়ি

জামালপুরের সরিষাবাড়ীতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শ্বশুর-শাশুড়ি ও চাচা শ্বশুরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের নিজবাড়ি থেকে তাদের আটক করে জেল হাজাতে পাঠানো হয়।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে জাকিরুল ইসলাম রবিনের সাথে ছয় মাস আগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড় গ্রামের রফিকুল ইসলামের মেয়ে আসমা বেগমের (২০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আসমা বেগমের ওপর শ্বশুরবাড়ির লোকজন শাররিক নির্যাতন করে আসছিল।

মারধরে গুরুতর আহত হয়ে ওই গৃহবধূ কিছুদিন আগে বাবার বাড়ি নাটুয়ারপাড়ায় চলে যান। পরে কাজিপুর থানায় তিনি বাদি হয়ে স্বামী জাকিরুল ইসলাম রবিন, শ্বশুর মোস্তাফিজুর রহমান, শাশুড়ি জুলেখা বেগম, চাচা শ্বশুর রফিকুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সরিষাবাড়ী থানায় পরোয়ানা আদেশ পৌঁছলে বৃহস্পতিবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে নির্যাতিতা গৃহবধূর শ্বশুর মোস্তাফিজুর রহমান, শাশুড়ি জুলেখা বেগম ও চাচা শ্বশুর রফিকুল ইসলামকে আটক করে।

ওসি মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় আটককৃত তিন জনকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status