ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিশুকে ৩০ হাজার টাকায় বিক্রি, আসামির যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 7:41 PM

শিশুকে ৩০ হাজার টাকায় বিক্রি, আসামির যাবজ্জীবন

শিশুকে ৩০ হাজার টাকায় বিক্রি, আসামির যাবজ্জীবন

লক্ষ্মীপুরে মানবপাচার মামলায় রাজু হোসেন ইমন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

বুধবার দুপুরে মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কতুবী এ রায় দেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলার অপর দুই আসামি শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে খালাস দেয়া হয়। তবে এ সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
সাজাপ্রাপ্ত ইমন রায়পুর উপজেলার বামনী ইউপির হারুনুর রশিদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামে ২০১৬ সালের ২ নভেম্বর মো. হানিফের চার বছরের শিশু আব্দুল্লাহকে খেলার মাঠ থেকে অপহরণ করা হয়। পরে শিশুটিকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন রাজু।

এ ঘটনায় শিশুটিকে না পেয়ে ২৯ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে তার মা আমেনা বেগম বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। এরপর ১ ডিসেম্বর চাঁদপুর জেলা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status