দেয়ালে ধাক্কা দিয়ে পালাল ট্রাক্টরচালক, চাপা পড়ে প্রাণ গেল শিশুরচাঁদপুরের হাজীগঞ্জে স্কুলে যাওয়ার সময় দেয়ালচাপায় এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে ওই উপজেলার একতা বাজারে এ ঘটনা ঘটে।নিহত শ্রাবন্তী রানী দাস একই উপজেলার নাটেহরা গ্রামের প্রমোদ চন্দ্র দাসের মেয়ে। সে নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।প্রত্যক্ষদর্শী টিটন চন্দ্র ঘোষ জানান, বলাখাল-নাটেহরা ব্রিজ থেকে ন্মার সময় মালবাহী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একতা বাজারের মসজিদের দেয়ালে ধাক্কা দেয়। ওই সময় শিশু শ্রাবন্তী দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
দেয়ালে ধাক্কা দিয়ে পালাল ট্রাক্টরচালক, চাপা পড়ে প্রাণ গেল শিশুর