ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আকাশেই জ্বালানি ভরছে রুশ বিমান(ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 6:47 PM

আকাশেই জ্বালানি ভরছে রুশ বিমান(ভিডিও)

আকাশেই জ্বালানি ভরছে রুশ বিমান(ভিডিও)

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় গতকাল মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করছে। ভিডিওটি বিশ্বের অন্যতম বড় ও ভারী বোমারু বিমান টিইউ-১৬০ আকাশেই অন্য একটি বিমান থেকে জ্বালানি ভরছে। দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আকাশে টহলদারির সময় এই জ্বালানি ভরা হয়। ভিডিওটি দু’টি বিমানের কেবিনে লাগানো ক্যামেরায় তোলা।

টিইউ-১৬০-র ডানার দৈর্ঘই ৫৬ মিটার। বিশাল এই বিমারু বিমানটি উড়তে উড়তেই জ্বালানি ভরে ইলিউশিন আইএল-৭৮ এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার থেকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উপরে যখন এই জ্বালানি ভরার কাজ হচ্ছিল তখন বিমান দু’টির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৬০০ কিলোমিটার।

টিইউ-১৬০ প্রথম প্রকাশ্যে আসে ১৯৮৭ সালে। তখন থেকে বিশ্বের ভয়ঙ্কর বোমারু বিমানগুলির অন্যতম এটি। নেটো এই বিমানকে ‘ব্ল্যাকজ্যাক’ নামেডাকে। সর্বাধিক ২৭৫ টন ওজন নিয়ে উড়তে পারে বিমানটি। এমনকি পরমাণু অস্ত্রও বহন করতে পারে টিইউ-১৬০। এই বিমানের ডানাগুলিকে প্রয়োজন মতো পিছিয়ে আনা যায়। এর ফলে প্রয়োজনে সুপারসনিক গতিতেও উড়ে যেতে পারে বিমানটি। একবার জ্বালানি ভরে ১২ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।

রাশিয়া এখন টিইউ-১৬০ বিমানটিকে আরও উন্নত করার কাজ চালাচ্ছে। যাতে নতুন শক্তিশালী ইঞ্জিন, আরও আধুনিক অস্ত্র বহনের উপযুক্ত হয় সেটি। তার মাঝেই রুশ প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিমানটির আকাশেই জ্বালানি ভরার ভিডিয়োটি পোস্ট করা হল।-আনন্দবাজার।

" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen>

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status