ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাম্পের ফোনকলের পরই তালিবান হামলায় ২০ আফগান সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 5:30 PM

ট্রাম্পের ফোনকলের পরই তালিবান হামলায় ২০ আফগান সেনা নিহত

ট্রাম্পের ফোনকলের পরই তালিবান হামলায় ২০ আফগান সেনা নিহত

আফগানিস্তানে তালিবানের হামলায় দেশটির ২০ জন সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিবান নেতা মোল্লা আবদুল গানি বারাদারের সঙ্গে ফোনালাপের ঘণ্টা কয়েক পর এ হামলার ঘটনা ঘটে।

বুধবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদ সংস্থা এএফপি।

খবরে বলা হয়, মঙ্গলবার রাতে কুন্দুজের ইমাম সাহিব জেলার ৩ টি সেনা ক্যাম্পে হামলা চালায় তালিবান যোদ্ধারা।  এতে দেশটির ২০ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এদিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তালিবান নেতার সঙ্গে ফোনালাপের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেছিলেন, আমি আজ তালিবান নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। এখন আমরা আর কোনো সহিংসতা দেখতে চাই না। এর বিরুদ্ধে আমরা সকলেই একমত।

এ দিকে ট্রাম্পের ফোনকলের পরপরই এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

আফগানিস্তানের প্রভিন্সিয়াল কাউন্সিলের সদস্য শফিউল্লাহ আমিরি বলেন, কুন্দুজের ইমাম সাহিব জেলার তিনটি সেনাছাউনিতে তালিবান যোদ্ধারা হামলা চালায়। ওই হামলায় ১০ সেনা ও ৪ পুলিশ সদস্য নিহত হন।

গভর্নরের মুখপাত্র জেরগাই এবাদি এএফপিকে বলেছেন, মঙ্গলবার রাতে তালিবানরা কেন্দ্রীয় উরুজগান রাজ্যে পুলিশের ওপর হামলা চালায়। দুর্ভাগ্যবশত ওই হামলায় ৬ পুলিশ সদস্য নিহত ও সাতজন আহত হয়েছেন।

উল্লেখ্য, শনিবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ১৮ বছরেরও বেশি সময় পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়া হবে। দুই দশকের সংঘর্ষের পর তালিবানদের সঙ্গে ঐতিহাসিক এ ‘শান্তিচুক্তি’ করে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিকভাবে হামলা বাড়িয়েছে তালিবান। তবে দোহায় যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে ঐতিহাসিক চুক্তি হওয়ার পর এটিই প্রথম হামলার ঘটনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status