ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার খোঁজ পাওয়া গেল শাবনূরের স্বামীর নতুন বউয়ের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 5:15 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 March, 2020, 5:29 PM

এবার খোঁজ পাওয়া গেল শাবনূরের স্বামীর নতুন বউয়ের

এবার খোঁজ পাওয়া গেল শাবনূরের স্বামীর নতুন বউয়ের

প্রায় চার বছর আগেই শাবনূরের স্বামী অনিক আরও একটি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম আয়েশা। শাবনূরের সংসার ভাঙার খবর সামনে আসতে না আসতেই জানা গেছে এমন তথ্য। বিশেষ এক সূত্র জানিয়েছে ২০১৪ সাল থেকেই স্বামীর সঙ্গে দুরত্ব তৈরি হয়ে শাবনূরের। নায়িকার অভিযোগ, প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতে তার স্বামী অনিক। ঠিক মতো শাবনূরের খোঁজ খবরও রাখতেন না তিনি। সেই সময় শাবনূরকে না জানিয়ে গোপনে অন্য সম্পর্ক গড়ে তোলেন অনিক।

আয়েশা নামের সেই নারীকে শাবনূরের অনুমতি ছাড়া বিয়েও করেন। বুধবার (৪ মার্চ) সকালে আয়েশার সঙ্গে যোগাযোগেও চেষ্টা করা হয়। মুঠেফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনও রিসিভ করেন।

কিন্তু ফোনের এপার থেকে সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দেন। পরে আবারও যোগাযোগ করতে চায়লে ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। সেই সংসারে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। এই সন্তানের জন্মের পর অনিকের মধ্যে নানা পরিবর্তন লক্ষ করেন বলে অভিযোগ করেছেন শাবনূর।

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত ২৬ জানুয়ারি অনিককে তালাক দিয়েছেন শারমীন নাহিদ নূপুর ওরফে শাবনূর। নায়িকার সই করা নোটিশটি এডভোকেট কাওসার আহমেদের মাধ্যমে পাঠানো হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি অনিকের উত্তরা এবং গাজীপুরের বাসার ঠিকানায় সেই নোটিশ পাঠানো হয়।

এডভোকেট কাওসার আহমেদ জানান, নোটিশে মাদকাসক্ত হয়ে স্ত্রী শাবনূরকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে অনিকের বিরুদ্ধে। শাবনূরের পাঠানো তালাক নোটিশের অনুলিপি তার স্বামী অনিকের এলাকার আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং কাজী অফিস বরাবরও পাঠানো হয়েছে। এই তালাক নোটিশে সাক্ষী রয়েছেন মো. নুরুল ইসলাম ও শামীম আহম্মদ নামে দুজন। আইনগতভাবে ৯০ দিন পর তাদের এই তালাক কার্যকর হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status