ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
সালমানের বন্ধু ডন গ্রেফতার, রহস্য কি উন্মোচিত হবে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 August, 2026, 6:29 PM
সর্বশেষ আপডেট: Sunday, 9 August, 2026, 6:40 PM

সালমানের বন্ধু ডন গ্রেফতার, রহস্য কি উন্মোচিত হবে?

সালমানের বন্ধু ডন গ্রেফতার, রহস্য কি উন্মোচিত হবে?

বাংলাদেশের অমর চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার বন্ধু খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। এবার সালমান শাহের হত্যার রহস্য উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

বগুড়া মহানগর পেজে লেখা হয়েছে, ‘উপমহাদেশের খ্যাতিমান অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন খলনায়ক আশরাফুল হক ডন। মামলার চার নম্বর আসামি হওয়ায় দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকার পরেও তিনি দেশ ছাড়ার পরিকল্পনায় ছিলেন। পরিবার জানায়, ওমরাহ করার উদ্দেশ্যে তিনি দেশত্যাগ করছিলেন। গতরাতে রাজধানীতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে খলনায়ক ডন বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটিও খেয়েছিলেন।

খলনায়ক ডন বগুড়ার স্থানীয় বাসিন্দা। তার বাড়ি বগুড়া মহানগরের কাটনারপাড়া এলাকায়। তিনি বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। এদিকে সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ মারা যাওয়ার তিন দশক পর খলনায়ক ডন গ্রেফতার হলেন। বগুড়ার এই অভিনেতা সালমান শাহ হত্যায় জড়িত নাকি নির্দোষ, তা তদন্ত শেষে জানার অপেক্ষায় গোটা বগুড়াবাসী।’

সালমান শাহ্ চত্বর পেজে লেখা হয়েছে, ‘মহানায়ক সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি আশরাফুল হক ডন বিমানবন্দর থেকে গ্রেফতার। সাবাস বাংলাদেশ পুলিশ। সালমান শাহ হত্যা মামলার ৪ নং আসামি আশরাফুল হক ডনকে দেশ থেকে পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ বাংলাদেশ পুলিশ।’

এম মিরাজ হোসাইন লিখেছেন, ‘সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।

সিআইডিতে সালমান শাহ হত্যা মামলার তদন্ত চলমান। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় এই চিত্রনায়ককে। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক চলে আসছিল। প্রায় ২৯ বছর পর ২০২৫ সালের অক্টোবরে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার মামা মোহাম্মদ আলমগীরের করা অভিযোগের ভিত্তিতে রমনা থানায় হত্যা মামলা হয়। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

মামলা হওয়ার পর আদালত ডন ও সামিরা হকের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছিলেন। এদিকে মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে একাধিকবার সময় পরিবর্তনের পর সর্বশেষ আগামী ৩০ আগস্ট প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। অর্থাৎ সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর মামলাটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে; যেখানে তদন্তের ফলাফল এবং আদালতে উপস্থাপিত তথ্যই নির্ধারণ করবে সেই বহুল আলোচিত মৃত্যুর পেছনে আসলে কী ঘটেছিল।

তবে ডনকে আটক করা হয়েছে মামলার আসামি হিসেবে তদন্তের অংশ হিসেবে। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা আইনগতভাবে সঠিক নয়। সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘদিনের রহস্যের কি এবার অবসান হতে যাচ্ছে?’

রোকসানা রুকু লিখেছেন, ‘সালমান শাহ হত্যা মামলায় অন্যতম আসামি ডন এয়ারপোর্ট থেকে গ্রেফতার। সিআইডি অফিসে আছে, একটু পরে আদালতে তোলা হবে। উল্লেখ্য, সিআইডি নির্ভরযোগ্য তথ্য পেয়েছে ডনের বিরুদ্ধে। ডন বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করছিল আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও। আশা করা যায়, এইবার হত্যার রহস্য উন্মোচন হবে। বিএনপি সরকারের কাছে আবেদন, অত্যন্ত গুরুত্বের সাথে এই হত্যা মামলাটা তদন্ত করার। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।’

ইব্রাহিম আলম সবুজ লিখেছেন, ‘সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেফতার। তবে কথা হলো, সত্যের মৃত্যু নেই। সেটা আজ হোক বা শত বছর পর হোক; সত্যিটা বেরিয়ে আসবেই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status