রাজশাহীর বাঘায় মাদক সেবনে বাধা দেয়ায় এক কলেজছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তানভীর আহম্মেদ ওই উপজেলার কলিগ্রামের জাফর ইকবালের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, তানভীর মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে প্রায়ই পরিবারের সঙ্গে তার ঝামেলা হতো। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা তাকে শাসন করে। এতে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।