ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফের পদত্যাগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 5:18 PM

ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফের পদত্যাগ

ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফের পদত্যাগ

ফের পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেকসি গুনচারুক। এ নিয়ে গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো পদত্যাগ করলেন তিনি।

ছয় মাস আগে গত বছরের আগস্টে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে দেশটির প্রেসিডেন্ট চালিত সরকারের সঙ্গে মতের অমিল হচ্ছিল তার।

চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। কিন্তু তখন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনিস্কি তার পদত্যাগ পত্র গ্রহণ না করে তাকে দায়িত্ব পালণে করে যেতে অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর পদ থেকে গুনচারুকের দ্বিতীয়বারের মতো পদত্যাগের বিষয়টি সরকারি কর্মকর্তারা নিশ্চিত না করলেও জেলেনস্কির সার্ভেন্ট অব দ্য পিপল পার্টির এমপিরা খবরটি প্রকাশ করেন।

তারা বলেন, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বুধবার অনুষ্ঠেয় পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তার পদত্যাগ অনুমোদন করা হবে।

অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপে অসন্তুষ্ট প্রেসিডেন্ট তার স্থলে তারই ডেপুটি কাউকে নতুন প্রধানমন্ত্রী করার পরিকল্পনা করেছেন বলে জানান তারা।

তবে ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ৩৫ বছর বয়স্ক ওলেকসি সোমবার পদত্যাগ পত্র জমা দেয়ার কথা অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেছেন বিষয়টি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status