ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডায়াবেটিস নিয়ন্ত্রণের ৩ উপায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 4:19 PM

ডায়াবেটিস নিয়ন্ত্রণের ৩ উপায়

ডায়াবেটিস নিয়ন্ত্রণের ৩ উপায়

ডায়াবেটিস একটি নীরব ঘাতক। আর এই ঘাতক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে দেশের অনেক মানুষ। এই রোগ নিয়ন্ত্রণে না থাকলে শরীরের বিভিন্ন অংশ ধীরে ধীরে বিকল হতে শুরু করে। তবে কিছু খাবার ও জীবনযাপন পদ্ধতির মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়।

ডায়াবেটিসের উপসর্গ

সাধারণত কিছু উপসর্গের মাধ্যমে ডায়াবেটিস প্রকাশ পায়। যেমন- ঘন ঘন পানি পিপাসা অথবা গলা শুকিয়ে যাওয়া, ঘন ঘন প্রসাব হওয়া, মাথা ঘোরা, ত্বক শুকিয়ে যাওয়া, দৃষ্টিশক্তিতে সমস্যা, কোনও ধরনের আঘাত সহজে না সারা ইত্যাদি।
গবেষণায় দেখা গেছে , তিন ধরনের তিতকুটে খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেমন:-

১. নিমের পাতা ডায়াবেটিসের জন্য দারুণ উপকারী। এতে থাকা ফ্লাভনয়েড, অ্যান্টি-ভাইরাল উপাদান এবং গ্লাইসোসাইড রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে।এজন্য কিছু নিম পাতা ভালভাবে শুকিয়ে নিন। এরপর তা ব্লেন্ডারে ভালভাবে ব্লেন্ড করে নিন। দিনে দুই বার এই নিম পাউডার পানিতে মিশিয়ে খেলে উপকার পাবেন।

২. করলায় ক্যারাটিন এবং মমোরডিসিন নামে দুটি প্রয়োজনীয় উপাদান থাকে, যা রক্তে শর্করার পরিমাণ কমাতে ভূমিকা রাখে। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে করলার রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়। যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত খাদ্যতালিকায় এই সবজিটি রাখতে পারেন।

৩. এই দুটি তিতকুটে খাবার ছাড়াও আম পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী। এজন্য কয়েকটা আম পাতা নিয়ে পানিতে ১৫ মিনিট ধরে ফোটান। ঠাণ্ডা করে প্রতিদিন সকালে খালি পেটে এই জুসটি পান করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status