মায়ের ভাষা আর মাটির ঐতিহ্যকে ভুলতে না দেওয়ার প্রচেষ্টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বাংলা ভাষার বর্ণালংকার দিয়ে সম্প্রতি একটি অ্যালবাম সাজিয়েছে ক্লেমন। অ্যালবামটিতে বাংলা ভাষার প্রতিটি বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং নিয়মিত ব্যবহার্য কিছু শব্দ।
বাংলা বর্ণমালার প্রতিটি অক্ষর আর তার সাথে মিশে থাকা বাঙালিয়ানার ঐতিহ্য সবাইকে মনে করিয়ে দিতেই এমন আয়োজন। বাংলা ভাষার ৫০টি বর্ণ দিয়ে নতুন করে ৫০টি শব্দ তৈরি করা হয়েছে সমৃদ্ধ একটি অ্যালবাম। এই অ্যালবামে ৭টি দর্শনীয় স্থান যেমন চ-তে চলনবিল, ঢ-তে ঢাকেশ্বরী; ১৪ জন ব্যক্তিত্ব যেমন আ-তে আব্দুস সালাম, ঈ-তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক-তে কাজী নজরুল ইসলাম; ৬টি সাহিত্য যেমন ঐ-তে ঐকতান, স-তে সংশপ্তক, গ-তে গীতাঞ্জলি; ২টি ইতিহাসের সাক্ষ্য বহনকারী প্রতীক যেমন অ-তে অপরাজেয় বাংলা, ঊ-তে ঊনসত্তরের গণঅভ্যুত্থান; ১২টি ঐতিহ্যের নাম যেমন ই-তে ইলিশ, এ-তে একতারা এবং ৯টি নিয়মিত ব্যবহৃত এমন শব্দ যেমন ঋ-তে ঋতু, ঠ-তে ঠেলাগাড়ি ইত্যাদি সব মিলিয়ে ৫০টি বর্ণ।
আয়োজনটি সম্পর্কে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড অব মার্কেটিং মো. মাইদুল ইসলাম বলেন, “নতুন প্রজন্ম যেন বাংলার ঐতিহ্য আর ইতিহাস ভুলে না যায়, সে লক্ষ্যেই ক্লেমনের এই প্রয়াস। বাংলার ভাষার সব বর্ণমালার ব্যবহারের মাধ্যমে গঠিত আমরা দেশের সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং নিয়মিত ব্যবহার্য ৫০টি শব্দ দিয়ে শেকড়ের সাথে আরেকবার পরিচিত হতে পারবে”।
ক্লেমনের নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করা ‘আমার বর্ণ আমার গর্ব’নাম দিয়ে সাজানো এই অ্যালবামে ক্লিক করে বাংলার স্মরণীয় ব্যক্তিত্ব, সাহিত্য, জায়গা বা বিষয়ের সাথে মিলিয়ে বাংলা ভাষার প্রতিটি বর্ণের সাথে আরও একবার পরিচিত হওয়া যাবে।