ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের হোয়াইটওয়াশের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 5:38 PM

ভারতের হোয়াইটওয়াশের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল

ভারতের হোয়াইটওয়াশের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারত। নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্টে সিরিজের দুই ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করেছে বিরাট কোহলির দর। সেখান থেকে খালি হাতেও ফিরলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে তারা।

ভারতকে ২-০ ব্যবধানে হারানো নিউজিল্যান্ড এক ধাপে তিনে উঠে গেছে। দুই টেস্ট জেতা কিউইদের পয়েন্ট দাঁড়ালো ১৮০ । শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৩৬০। ২৯৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে অস্ট্রেলিয়া।

৬০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থেকে ভারতের বিপক্ষে সিরিজ শুরু করেছিলো কেন উইলিয়ামসনের দল। প্রথম টেস্টে ভারতকে হারিয়ে শ্রীলংকাকে (৮০ পয়েন্ট) টপকে যায় কিউইরা। ক্রাইস্টচার্চ টেস্ট জয়ে তাদের নামে পাশে যোগ হয় আরো ৬০ পয়েন্ট। এর মাধ্যমে পাকিস্তান ও ইংল্যান্ডকে টপকে যায় ব্ল্যাকক্যাপসরা। সাত টেস্টের মধ্যে তিনটিতে জয় চারটিতে হেরেছে নিউজিল্যান্ড।

পাঁচ ম্যাচে দুটি করে জয় ও পরাজয় এবং একটি ড্র-তে ১৪০ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে পাকিস্তান। অপরদিকে ৫টি জয়, ৩টি হার ও একটি ড্র-তে ১৪৬ পয়েন্ট নিয়ে চারে আছে ইংল্যান্ড।

সাত ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে। অপরদিকে এখনো জয়ের দেখা না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ আছে যথাক্রমে অষ্টম ও নবম স্থানে।

দুই ম্যাচের দুটিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে তিনটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ভারতের বিপক্ষে দুটি ও পাকিস্তানের বিপক্ষে একটি টেস্টের সবকটিতেই হার নিয়ে মাঠ ছাড়ে মুমিনুল হকের বাংলাদেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status