ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই ব্যাচেলরের প্রাণ নিল কলোনির আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 4:30 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 March, 2020, 5:56 PM

দুই ব্যাচেলরের প্রাণ নিল কলোনির আগুন

দুই ব্যাচেলরের প্রাণ নিল কলোনির আগুন

দুই ব্যাচেলরের প্রাণ নিয়ে নিভল চট্টগ্রারের হালিশহর থানার বড়পোল এলাকার কলোনির আগুন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার মোহন, চাঁদপুরের কচুয়া উপজেলার জাকির হোসেন। আহত যুবকের নাম কবির হোসেন।

রোববার রাতে বড়পুল এলাকার হাজী জহিরুল ইসলামের কলোনিতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর ইউনিটের চারটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, ওই ব্যাচেলর কলোনিতে যাতায়াতের পথটি খুবই সরু। আগুন লাগার পর সবাই বের হতে পারলেও ভেতর আটকা পড়েন তিন যুবক। আগুন নিয়ন্ত্রণের পর মোহন ও জাকিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কবির হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status