ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের তাপমাত্রাও করোনা ছড়ানোর উপযোগী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 4:36 PM

বাংলাদেশের তাপমাত্রাও করোনা ছড়ানোর উপযোগী

বাংলাদেশের তাপমাত্রাও করোনা ছড়ানোর উপযোগী

করোনা ভাইরাসের সঙ্গে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই মন্তব্য করে বাংলাদেশের তাপমাত্রাও করোনা ছড়ানোর উপযোগী বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।  তাই দেশের নাগরিকদের এখনই সাবধান হওয়ার ও জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার করোনা প্রসঙ্গ নিয়ে প্রতিদিনকার ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. সেব্রিনা মীরজাদী ফ্লোরা।

এ প্রসঙ্গে তিনি বলেন, করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় বিশ্ব পরিস্থিতির অবনতি। তাপমাত্রার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই। উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেরও করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না। কোনো দেশেই এতো তাপমাত্রা নেই। গ্রীষ্মকালের তাপমাত্রায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমে যাবে এ ভরসায় বসে থাকা যাবে না। সবাইকে সচেতন হতে হবে।

এ সময় তিনি কোলাকুলি, হ্যান্ডশেক পরিহার করতে অনুরোধ করেন।

সেব্রিনা মীরজাদী ফ্লোরা জানান, সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনের অবস্থা অপরিবর্তিত।

তিনি বলেন এখন পর্যন্ত ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। কারো মাঝেই করোনা ভাইরাস পাওয়া যায়নি।

চীন, জাপান, ইতালি, ইরানের মতো আক্রান্ত দেশগুলো ভ্রমণ করে আসলে হোম কোয়ারন্টাইনে থাকার আহ্বান জানিয়েছে আইইডিসিআর। অত্যাবশক না হলে বাসার বাইরে না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। আর গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status