ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি, আটক ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 4:26 PM

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি, আটক ৫

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি, আটক ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতির সময় সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে স্থানীয় নোয়াপাড়া এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, আটকরা অস্ত্রশস্ত্র নিয়ে আশপাশের কোনো বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।  

আটকরা হলেন ডেমরা থানাধীন মাতুয়াইল মাদরাসা বাজার এলাকার মেহের আলীর ছেলে আলমগীর, ভোলা জেলার লালমহন থানাধীন নয়নি এলাকার সিদ্দিকের ছেলে আমজাদ, স্থানীয় উচিৎপুরা এলাকার শফিকুলের ছেলে সোহাগ, নগরডৌকাদী এলাকার শাহআলমের ছেলে হাসান ও শালমদী এলাকার নোয়াব আলীর ছেলে তৈয়ব আলী।

সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা শেষে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটকরা নোয়াপাড়া এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের আশপাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, একটি শাবল, একটি স্টিলের টিপ ছুরি, একটি তালা কাটার হ্যামার ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status