ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতিবন্ধী ছেলের হাতে বাবা খুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 3:21 PM

প্রতিবন্ধী ছেলের হাতে বাবা খুন

প্রতিবন্ধী ছেলের হাতে বাবা খুন

মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে আলাল প্রামাণিক (৫৭) নামে এক মাদকাসক্ত রিকশাচালক খুন হয়েছেন।

রোববার (১ মার্চ) রাতে পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আলাল প্রামাণিক ওই মহল্লার মৃত সাদেক প্রামাণিকের ছেলে।


স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে বাবা-ছেলে এক ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের পর কোনো এক সময় মানসিক প্রতিবন্ধী ছেলে আলমগীর হোসেন কাঠের বাটাম দিয়ে তার পিতা আলাল প্রামাণিকের মাথায় আঘাত করেন। এরপর ঘরে তালা দিয়ে বাইরে এসে ঘুমিয়ে পড়েন মানসিক প্রতিবন্ধী ছেলে আলমগীর।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ও ছেলেকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status