ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিকিনিতে জলকেলি মোনালিসার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 March, 2020, 12:02 PM

বিকিনিতে জলকেলি মোনালিসার

বিকিনিতে জলকেলি মোনালিসার

বছর খানেক আগে ওয়েব সিরিজে উমা বৌদি হয়ে নকড় কেড়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা। কিন্তু সিজন-২ তে সেই জায়গায় অভিনয় করার কথা ছিল শ্রীলেখার।  সেই আশাতেই ছিলেন সবাই।  হঠাৎই রাতারাতি ‘বৌদি’ বদল হয়।  প্রোমো প্রকাশের পর পরই আলোড়ন ফেলে দিয়েছিলেন নতুন  বৌদি মোনালিসা।

 সেই সময় অনেকেই  ভেবেছিলেন, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন! কিন্তু সেই বৌদিই এখন সোশ্যাল মিডিয়াতে সুপারহিট।  বৌদির একের পর এক ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে উষ্ণতা।  রোববার নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু হট ছবি পোস্ট করেছেন মোনালিসা।

ছবিতে সুইমিং পুলে বিকিনি পড়ে জলকেলি করতে দেখা যাচ্ছে তাকে। সঙ্গে রয়েছেন তার স্বামী বিক্রান্ত সিং।  কালো রঙা বিকিনিতে একের পর এক ছবি  পোস্ট করেছেন অভিনেত্রী। ভোজপুরী ছবির জনপ্রিয় নাম হলেও, মোনালিসার আসল নাম অন্তরা।  তিনি কলকাতার মেয়ে।  সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়  মোনালিনা। 

সেখানে তার অনুসারীর সংখ্যাও কম নয়।  আর বিকিনি পরিহিত এসব ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।  এরমধ্যে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিনেজরা।  কেউ লিখেছেন, বিকিনিতে ব্যাপক আবেদনময়ী লাগছে তাকে।  এমন লুকে তাকেই মানায়। 

আবার অনেকে লিখেছেন, কেবল আলোচনায় আসতেই এমন সব ছবি পোস্ট করেছেন মোনালিসা।  তবে এসব মন্তব্যের বিপরীতে কোনো জবাব দেননি এ অভিনেত্রী।  এদিকে মোনালিসা বর্তমানে ব্যস্ত রয়েছেন কয়েকটি ওয়েব সিরিজ ও বলিউড প্রজেক্ট নিয়ে। চলতি বছর জুড়েই এগুলোর শুটিংয়ে ব্যস্ত থাকবেন এই বাঙালী কন্যা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status