ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মোদির সফর চূড়ান্ত করতে ঢাকায় শ্রিংলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 10:57 AM

মোদির সফর চূড়ান্ত করতে ঢাকায় শ্রিংলা

মোদির সফর চূড়ান্ত করতে ঢাকায় শ্রিংলা

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর সূচি চূড়ান্ত করবেন।

সোমবার সকালে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হর্ষবর্ধন শ্রিংলা সকাল ১০টায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া: এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেবেন। ঢাকায় দুইদিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারিতে হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে দুই বছর দায়িত্ব পালন করেন। এরপর গত ২৪ ডিসেম্বর তাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। ২৯ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজয় গোখালের স্থলাভিষিক্ত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status