ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামে আগুনে পুড়ে ২ যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 March, 2020, 10:20 AM

চট্টগ্রামে আগুনে পুড়ে ২ যুবকের মৃত্যু

চট্টগ্রামে আগুনে পুড়ে ২ যুবকের মৃত্যু

চট্টগ্রামে বস্তির আগুনে পুড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- সোহেল (৩৫) ও জাকির (৩৫)।

রোববার রাত দেড়টার দিকে নগরীর হালিশহরের বড়পুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সর্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

নিহত সোহেলের বাড়ি কুমিল্লার চান্দিনায় ও জাকিরের বাড়ি চাঁদপুরের কচুয়ায়। এ ঘটনায় দগ্ধ কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ জানান, রোববার রাত দেড়টার দিকে নগরীর হালিশহরের বড়পুল এলাকায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সর্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই পুড়ে গেছে ১০টি ঘর ও বেশ কয়েকটি দোকান।

পরে একটি বাসা থেকে মোহন ও জাকিরের মরদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া দগ্ধ আরও একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status