ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কড়া নিরাপত্তা কাশ্মীরে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:32 PM

কড়া নিরাপত্তা কাশ্মীরে

কড়া নিরাপত্তা কাশ্মীরে

গণবিক্ষোভের ডাক দেওয়ার পরিপ্রেক্ষিতে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। প্রধান শহর শ্রীনগরের সড়কগুলোর বিভিন্ন স্থানে আধাসামরিক বাহিনী অবস্থান নিয়েছে এবং জায়গায় জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ৪ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ঘোষণা করে বিজেপি সরকার। এর প্রতিবাদে গত বুধবার প্রথমবারের মতো গণবিক্ষোভের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো।

বিচ্ছিন্নতাবাদী প্রধান গ্রুপগুলোর প্রতিনিধিত্বকারী জয়েন্ট রেজিসটেন্স লিডারশিপ রাতের আঁধারে কাশ্মীরের বিভিন্ন স্থানে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে পোস্টার সেঁটেছে। সংগঠনটি একটি পোস্টারে বলেছে,‘প্রত্যেক ব্যক্তি-তরুণ ও বৃদ্ধ, পুরুষ ও নারীর উচিৎ শুক্রবার জুমার নামাজের পর মিছিলে যোগ দেওয়া।’

পোস্টারগুলোতে মিছিল নিয়ে শ্রীনগরে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপের দপ্তরে যাওয়ার কথা বলা হয়েছে। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধের পর ১৯৪৯ সালে শ্রীনগরে জাতিসংঘের এই পর্যবেক্ষক দপ্তর খোলা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status